ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার দাবিতে বিক্ষোভ
প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনিতে শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ জুলাই) সকালে সিডনির আইকনিক অপেরা হাউসের সামনে এনসিপি অ্যালায়েন্স সিডনির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভকারীদের মূল দাবি ছিল অবিলম্বে প্রবাসীদের ভোটাধিকারকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া। তারা বলেন, এটি শুধু একটি দাবি নয়, বরং গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার সংগ্রাম।
এই কর্মসূচি বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার আদায়ের চলমান আন্দোলনের অংশ। আয়োজকরা জানান, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রায় ১ কোটি ৫০ লাখ বাংলাদেশি দেশের অর্থনীতি, শিক্ষা ও আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও জাতীয় নির্বাচনে ভোটাধিকার থেকে তারা বঞ্চিত।
বিক্ষোভে অংশ নেওয়া প্রবাসীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বলেন, আমরা দেশের বাইরে থাকলেও দেশের ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে যুক্ত। ভোটাধিকার কোনো বিশেষ সুবিধা নয় এটি নাগরিকের মৌলিক অধিকার।
আয়োজকরা আরও জানান, সিডনির কর্মসূচির ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে তারা এই দাবি আরও বিস্তৃত পরিসরে তুলে ধরতে চান, যাতে বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিরা এই উদ্যোগের সঙ্গে সংযুক্ত হতে পারেন।
তারা আরও জানান, এটি কোনো বিশেষ সুবিধার দাবি নয়। এটি আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যথাযথ স্থান ফিরে পাওয়ার আহ্বান। আমরা দেশের বাইরে থাকি ঠিকই, কিন্তু দেশের ভবিষ্যতের সঙ্গে আমরা কখনও অনুপস্থিত নই।
২০২৬ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে আয়োজকরা বাংলাদেশের সরকার ও নির্বাচন কমিশনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা চান, একটি সুস্পষ্ট ও সময়সীমাবদ্ধ রোডম্যাপ ঘোষণা করা হোক, যাতে প্রবাসীরা আগামী নির্বাচন থেকেই ভোট দিতে পারেন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী