ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ফল প্রকাশের সাত দিন পরেই সনদ পাবেন রাবি শিক্ষার্থীরা
ডুয়া নিউজ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সাময়িক সনদ প্রদান প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ সংস্কার আনা হয়েছে। এখন থেকে স্নাতক/স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর উভয় পর্যায়ের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশের সাত কার্যদিবস পর শিক্ষার্থীরা তাদের নিজ নিজ হল অফিস থেকে সাময়িক সনদ সংগ্রহ করতে পারবেন।
সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিন বেলা ১১টায় উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় রাবির পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের মাধ্যমে শিক্ষার্থীদের প্রদত্ত সেবাগুলোর সংস্কার এবং সহজতর করার জন্য গঠিত কমিটি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ ক্ষেত্রে চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণের সময় প্রযোজ্য ফি জমা নেওয়া হবে।
এ বিষয়ে জনসংযোগ প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার বলেন, "শিক্ষা সংস্কারের কাজ চলমান রয়েছে এবং পত্রপত্রিকায় বিভিন্ন সময়ে সনদ সংক্রান্ত সমস্যার বিষয়ে লেখালেখি হয়েছে, তা আমলে নিয়ে কমিটি গঠন করা হয়।" তিনি আরও বলেন, "বিজয় দিবস, বুদ্ধিজীবী দিবস, জুলাই বিপ্লব প্রদর্শনী এবং শীতকালীন ছুটির কারণে কিছুটা দেরি হলেও কাজের পরিবেশ ভালো পেলে প্রশাসন সংস্কার কাজ ত্বরান্বিত করবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)