ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
দুদকের মামলায় সাবেক প্রকৌশলীর ৬ বছরের কারাদণ্ড
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক প্রধান প্রকৌশলী শহীদুল আলমকে ছয় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ রবিবার (২০ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকরিয়া হোসেন এ রায় ঘোষণা করেন।
রায়ে বলা হয়, সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদক আইনের ২৬(২) ধারায় শহীদুল আলমকে তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাভোগ করতে হবে। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
দুই ধারায় দেওয়া দণ্ড একইসঙ্গে কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়। ফলে শহীদুল আলমকে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। তিনি আগে থেকেই কারাগারে থাকায় ফৌজদারি কার্যবিধির ৩৫৭ ধারা অনুযায়ী জেল হেফাজতে কাটানো সময় মূল সাজার মেয়াদ থেকে বাদ যাবে।
এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফকির মো. জাহিদুল ইসলাম।
রায়ে আরও বলা হয়, শহীদুল আলমের অর্জিত অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। সাজা ঘোষণা শেষে আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার নথি অনুযায়ী, শহীদুল আলম সম্পদের হিসাব বিবরণীতে ২৪ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকার সম্পদের তথ্য গোপন করেন এবং সরকারি দায়িত্বে থাকাকালে এসব সম্পদ অবৈধভাবে অর্জন করেন বলে অভিযোগ ওঠে। এ অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন উপ-পরিচালক এস এম এম আখতার হামিদ ভূইয়া ২০১৭ সালের ২৫ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ২০১৮ সালের ১৪ নভেম্বর এস এম এম আখতার হামিদই মামলার তদন্ত কর্মকর্তা ও বাদী হিসেবে শহীদুল আলমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর ২০১৯ সালের ২৫ জুন আদালত আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু করে। মামলার বিচার চলাকালে আদালত মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ালেন প্রধানমন্ত্রী, কার্যকর আজ থেকে
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট