ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
তারেক রহমানের ফ্লাইট থেকে ২ ক্রুকে অব্যাহতির নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন থেকে ঢাকায় ফেরা উপলক্ষে নির্ধারিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে শেষ মুহূর্তে পরিবর্তন আনা হয়েছে কেবিন ক্রুতে। ভিআইপি যাত্রীর নিরাপত্তা বিবেচনায় ওই ফ্লাইটে দায়িত্বপ্রাপ্ত দুই কেবিন ক্রুকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া দুজন হলেন জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত ও ফ্লাইট স্টুয়ার্ড জিনিয়া ইসলাম। তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) লন্ডন থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে।
সূত্র জানায়, গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবেদনে ওই দুই কেবিন ক্রুর রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্য উঠে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তাদের একাধিক ছবি প্রকাশ পাওয়ার পর বিষয়টি গুরুত্ব পায়।
বিমান সূত্র আরও জানায়, সরিয়ে দেওয়া দুই কেবিন ক্রু এর আগে নিয়মিত আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের সঙ্গে সংশ্লিষ্ট ফ্লাইট পরিচালনায় যুক্ত ছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে। ওই ফ্লাইটে তারেক রহমানের পরিবারের সদস্যদের পাশাপাশি বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতাও থাকবেন।
ভিআইপি যাত্রীর নিরাপত্তা নিয়ে সম্ভাব্য ঝুঁকির কথা বিবেচনায় এনে ফ্লাইট সার্ভিস বিভাগ দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সরিয়ে দেওয়া দুজনের পরিবর্তে ফ্লাইট পার্সার মোস্তফা এবং ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে ওই ফ্লাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগেও একই ধরনের সিদ্ধান্তের নজির রয়েছে। চলতি বছরের ২ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি ফ্লাইটে গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে আল কুবরুন নাহার কসমিক ও মো. কামরুল ইসলাম রিপন নামের দুই কেবিন ক্রুকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের