ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন ছাড়াল সাড়ে পাঁচ লাখ
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে চালু করা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন পাঁচ লাখের বেশি প্রবাসী। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য মোট ৫ লাখ ৫৪ হাজার ৫৯২ জন প্রবাসী এ ব্যবস্থায় নিবন্ধন সম্পন্ন করেছেন।
ইসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে দেখা যায়, রোববার (২১ ডিসেম্বর) সকাল ১০টা ১৫ মিনিট পর্যন্ত নিবন্ধিতদের মধ্যে ৫ লাখ ২০ হাজার ৩৫৩ জন পুরুষ এবং ৩৪ হাজার ২৩৭ জন নারী ভোটার রয়েছেন।
এই নিবন্ধনের ভিত্তিতে নির্ধারিত সময় অনুযায়ী সংশ্লিষ্ট প্রবাসী ভোটারদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন। ভোটাররা ব্যালটে ভোট প্রদান করে নির্ধারিত ফিরতি খামে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
এবারই প্রথমবারের মতো তথ্যপ্রযুক্তিনির্ভর পোস্টাল ব্যালট ব্যবস্থায় ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে ইসি। এই ব্যবস্থার আওতায় প্রবাসীদের পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটগ্রহণ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও ভোট দিতে পারবেন। এ জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।
গত ১৯ নভেম্বর থেকে এই নিবন্ধন কার্যক্রম শুরু হয়। প্রবাসীদের অংশগ্রহণ আরও বাড়াতে নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
বর্তমানে দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, অস্ট্রেলিয়া, ব্রাজিল, হংকং, তাইওয়ানসহ এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার বহু দেশে বসবাসরত প্রবাসীরা এই নিবন্ধনের আওতায় রয়েছেন।
ইসি সূত্র জানিয়েছে, নিবন্ধন সম্পন্নকারী ভোটারদের তথ্য যাচাই শেষে ব্যালট পেপার পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে প্রবাসীদের ভোট নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এ নির্বাচনে প্রায় ৫০ লাখ প্রবাসী ভোটারকে নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সংস্থাটি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ স্কলারশিপে আবেদন শুরু