ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
জামায়াত আমিরের বাসায় গেলেন ধর্ম উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিতে তার বাসায় গেছেন।
রোববার (২০ জুলাই) ঢাকার তার বাসভবনে গিয়ে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন তিনি।
এই সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তর শাখার আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির ফখরুল ইসলাম এবং ঢাকা মহানগরী উত্তরের মেডিকেল থানা আমির ডা. খালিদুজ্জামান।
এর আগে, শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশে বক্তৃতার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। পরবর্তীতে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে চিকিৎসা শেষে শনিবার (১৯ জুলাই) রাত ৯টার দিকে তিনি বাসায় ফেরেন।
তার অসুস্থতার খবরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে গিয়ে দেখা করেন। এছাড়া, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ-বিদেশের অনেক নেতা-কর্মী ও শুভানুধ্যায়ী তার খোঁজ খবর নিয়েছেন। এদিকে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। তিনি তার প্রেস সচিব শফিকুল আলমকে হাসপাতালে পাঠান। এ সহানুভূতির জন্য এক ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ডা. শফিকুর রহমান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত