ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
খাদ্য নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে গম আমদানি চুক্তি
দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টিমান ও সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ। এই চুক্তির আওতায় আগামী পাঁচ বছর বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে প্রতিযোগিতামূলক মূল্যে প্রতি বছর সাত লাখ মেট্রিক টন উচ্চমানের গম আমদানি করবে।
রোববার (২০ জুলাই) খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ সরকারের পক্ষে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর এবং আমেরিকার পক্ষে ইউ.এস. হুইট অ্যাসোসিয়েটসের ভাইস প্রেসিডেন্ট জোসেফ কে. সোয়ার স্মারকে স্বাক্ষর করেন। খাদ্য সচিব মো. মাসুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, "এই সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ ও আমেরিকার মধ্যে আস্থা ও পারস্পরিক বাণিজ্য সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে, যা উভয় দেশের জনগণের জন্যই সুফল বয়ে আনবে।"
এই চুক্তি দেশের ক্রমবর্ধমান গমের চাহিদা মেটাতে এবং খাদ্য সরবরাহ স্থিতিশীল রাখতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ