ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ঢাবি অধিভুক্ত ৭ কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
ডুয়া ডেস্ক: ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজ আন্ডার গ্র্যাজুয়েট (স্নাতক) প্রোগ্রামে ভর্তির পরীক্ষা আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে। সব ইউনিটের অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ ৬ জানুয়ারি থেকে শুরু হয়ে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
সোমবার (৬ জানুয়ারি) বিকেলে ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৫ এপ্রিল, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৯ এপ্রিল এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, এবারে সাত কলেজে বিজ্ঞান অনুষদে মোট আসন সংখ্যা ৮ হাজার ৬২৭টি। এর মধ্যে কোটায় আসন সংখ্যা ৬১৮টি। এছাড়াও কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে আসন সংখ্যা ১০ হাজার ১৯টি। কোটায় ভর্তি হতে পারবেন ৭৯৯জন শিক্ষার্থী এবং ব্যবসা শিক্ষা অনুষদে আসন সংখ্যা ৪ হাজার ৮৯২টি। এর মধ্যে কোটায় আসন সংখ্যা ৩৯০টি।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য- https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)