ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় গোপালগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা
দফায় দফায় হামলা, ভাঙচুর ও সংঘর্ষে দিনভর রণক্ষেত্রে পরিণত হওয়া গোপালগঞ্জে সমাবেশ শেষে অবরুদ্ধ হয়ে পড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারায় নিরাপদে জেলা ত্যাগ করেছেন।
বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে সেনাবাহিনী ও পুলিশের প্রহরায় তাদের গাড়িবহর নিরাপদে বেরিয়ে যায়।
এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বিকেল ৫টার পর তারা গোপালগঞ্জ শহর ছেড়েছেন। ১৫ থেকে ১৬টি গাড়ির এই বহরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলমসহ অন্য শীর্ষ নেতারা ছিলেন।
এর আগে, ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়িবহরে ব্যাপক হামলার ঘটনা ঘটে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা এই হামলা চালিয়েছে বলে এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। হামলার সময় পুরো গোপালগঞ্জ শহরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি রণক্ষেত্রে রূপ নেয়। দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই হামলাকারীরা পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতেও ইট-পাটকেল নিক্ষেপ করে বলে জানা যায়। হামলার মুখে এনসিপি নেতারা প্রথমে ছত্রভঙ্গ হয়ে গেলেও পরে পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন।
দিনভর উত্তেজনার পর বিকেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন এবং সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। অবশেষে বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তায় এনসিপি নেতারা নিরাপদে গোপালগঞ্জ ত্যাগ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ