ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
গোপালগঞ্জের হামলা নিয়ে যা বললেন রাশেদ খাঁন
গোপালগঞ্জে সমাবেশ শেষ করে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় ফের হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
এই পরিস্থিতিতে এনসিপির নেতাদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।
বুধবার (১৬ জুলাই) বিকেলে ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, “প্রয়োজনে সেনাবাহিনীর হেলিকপ্টারে জুলাই যোদ্ধাদের উদ্ধার করুন। কোনোক্রমেই যেন অঘটন না ঘটে। প্রশাসনের সর্বোচ্চ শক্তি ব্যবহার করে সন্ত্রাসীদের প্রতিহত করা হোক। গোপালগঞ্জের আওয়ামী সন্ত্রাসীদের ছাড় দেওয়া যাবে না।”
এর আগে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হামলায় অবরুদ্ধ হয়ে পড়েন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।
বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষিতে প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল