ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
শাহবাগ মোড় অবরোধ ছাত্র-জনতার
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের হামলায় প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্র-জনতা।
বুধবার (১৬ জুলাই) বিকাল সোয়া পাঁচটার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। রিপোর্ট লেখা পর্যন্ত তাদের আন্দোলন চলমান রয়েছে।
এসময় ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’, ‘আমার ভাই আহত কেন , প্রশাসন জবাব চাই’, ‘দিয়েছি তো রক্ত, আরো দিবো রক্ত’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়'সহ নানা স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা।
দাবির বিষয়ে জানতে চাইলে এনসিপির যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুকী এহসান বলেন, আজকে গোপালগঞ্জে প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের ব্যর্থতার কারণেই আমাদের সহযোদ্ধাদের উপর আওয়ামী লীগের লোকজন হামলা করার সাহস দেখিয়েছে। প্রশাসনের এই ব্যর্থতার প্রতিবাদে আমাদের আজকের এই অবরোধ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ