ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
এবার গোপালগঞ্জের ডিসির বাংলোয় হামলা
এবার গোপালগঞ্জের জেলা প্রশাসকের (ডিসি) বাংলোতে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলার সময় বাংলোর পাশের একটি ভবনে আগুন ধরে যায়।
আজ বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে এ হামলার ঘটনা ঘটে। দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা হামলাকারীদের ধাওয়া দিলে তারা দৌড়ে পালিয়ে যায়।
ঘটনায় দুই কনস্টেবল আহত হয়েছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সেখানে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা।
বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চার প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও জেলাটিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফেরার পথে আবারও হামলার শিকার হন দলটির নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে পদযাত্রা চলাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালায়। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এর আগে, একই দিন বেলা ২টার দিকে এনসিপির সমাবেশস্থলে প্রথম দফায় হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সমাবেশে উপস্থিত এনসিপির নেতাকর্মীরা এ হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন। অভিযোগ উঠেছে, ছাত্রলীগের নেতাকর্মীরা মঞ্চে থাকা সাউন্ড সিস্টেম, মাইক ও চেয়ার ভাঙচুর করে।
এদিকে আজ সকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে ঘিরে উত্তেজনার মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িবহরে হামলা ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ