ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
রাবির শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ
ডুয়া ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা প্রাতিষ্ঠানিক সুবিধা-পোষ্য কোটা বাতিল করার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।
সোমবার (০৬ জানুয়ারি) দুপুরে ক্যাম্পাসের প্যারিস রোডে কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে তারা এই প্রতিবাদ জানান।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক এই সুবিধা অন্য স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়েও রয়েছে। তাহলে শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন তা বাতিল করা হবে।
এ ছাড়া যদি তা বাতিল করতেই হয় তাহলে সরকারি সিদ্ধান্তে প্রজ্ঞাপন আকারে সব প্রতিষ্ঠানের জন্য বাতিল ঘোষণা করতে হবে। তা না হলে আমরা অবস্থান ধর্মঘটসহ কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।
এদিকে, পোষ্য কোটা যৌক্তিকভাবে পুনরায় বহালে কোনো সুযোগ নেই জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালে হাসান নকিব বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে একটি অস্থির পরিবেশ বিরাজ করছে। আমরা চেষ্টা করছি দুপক্ষের মধ্যে আলোচনা করে ব্যাপারটি সমাধান করার। আমরা কোনোভাবে চাই না এই বিষয়গুলোর কারণে বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন ও গবেষণায় কোনো ক্ষতি হোক।
গত দুই মাস ধরে এই প্রাতিষ্ঠানিক সুবিধা-পোষ্য কোটা বাতিলের দাবিতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা না রাখার মৌখিক সিদ্ধান্ত নেয় প্রশাসন। তারপর মূলত কর্মসূচি হাতে নেন ক্যাম্পাসে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)