ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
নতুন ভিসি নিয়োগের দাবি
৪৮ ঘণ্টার আলটিমেটাম রাবিপ্রবি শিক্ষার্থীদের
ডুয়া নিউজ: নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) নিয়োগের দাবিতে৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীরা।
আজ সোমবার (৬ জানুয়ারি) দুপুরে শহরের কেন্দ্রীয় এলাকা বনরুপায় রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়ক প্রায় দুই ঘণ্টা বন্ধ করে দিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন রাবিপ্রবির শিক্ষার্থীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে ভিসি নিয়োগের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা।
শিক্ষার্থীরা জানান, গত ১৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি পদত্যাগ করার পর থেকে এখনও নতুন ভিসি নিয়োগ হয়নি, যার ফলে প্রশাসনিক ও শ্রেণি কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং সেশন জট বাড়ছে।
তারা আরও বলেন, ‘প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে যে, ভিসি নিয়োগের বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে। তাই আজকের অবরোধ প্রত্যাহার করা হয়েছে। তবে যদি বুধবারের মধ্যে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে বৃহস্পতিবার থেকে ফের সড়ক অবরোধের কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।’
এ বিষয়ে রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, ‘বিষয়টি নিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে এবং তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। আমরা আশা করি, শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভিসি নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)