ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
ঢাবি জহুরুল হক হলে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গতকাল ০৫ জানুয়ারি (রোববার) সন্ধ্যায় হল প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক শাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্যের সহধর্মিণী মুশতারী বেগম খান সম্মাননীয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, শিক্ষক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় আবাসিক হলসমূহে অনেকগুলো উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। শিক্ষার্থীরা এখন ১মবর্ষ থেকেই মেধার ভিত্তিতে সিট পাচ্ছে এবং সুশৃঙ্খল পরিবেশে হলে অবস্থান করছে। হলে নবপ্রতিষ্ঠিত ক্লাবগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে সহযোগী ভূমিকা পালন করছে। শিক্ষার্থীদের এধরনের সহযোগিতা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সাহস জোগায়। তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আমরা একটি নতুন পরিবেশে প্রবেশ করেছি। এর ধারাবাহিকতায় হলে হলে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।
উল্লেখ্য, নবীনবরণ ও বিদায় সংবর্ধনা উপলক্ষ্যে হলে পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন এবং বিভিন্ন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয়। এর আগে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান হলে নবপ্রতিষ্ঠিত কুইজ ক্লাব, হল সাহিত্য সংসদ, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাব এবং সংস্কারকৃত পাঠাগারের উদ্বোধন করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস