ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
চট্টগ্রাম বন্দর: ১০ দিনেই চমক দেখাল নৌবাহিনী
নৌবাহিনীর দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে ৩৬ শতাংশ। এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের তথ্যমতে, গত ১০ দিনে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এ কনটেইনার হ্যান্ডলিং ৩৬.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যেখানে গত ৩ জুলাই ২ হাজার ২৩৩ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছিল, সেখানে গত রোববার তা বেড়ে ৩ হাজার ৪৭ টিইইউএসে পৌঁছেছে।
নৌবাহিনী নিয়ন্ত্রিত চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড যখন এনসিটি পরিচালনার দায়িত্ব নেওয়ার পর কনটেইনার হ্যান্ডলিংয়ে উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে।
রোববার (১৩ জুলাই) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়েছে, চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড দায়িত্বগ্রহণের পর থেকে প্রতিদিন গড়ে ২২৫ টিইইউএস বেশি কনটেইনার হ্যান্ডলিং হচ্ছে।
পোস্টে বলা হয়, '৭ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত ৭ দিনে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড ১০টি জাহাজের কনটেইনার লোডিং-আনলোডিং সফলভাবে সম্পন্ন করেছে। বর্তমানে এনসিটির চারটি জেটিতে একযোগে চারটি জাহাজে অপারেশন চলছে।'
এতে আরও বলা হয়, '১ জুলাই থেকে ৬ জুলাই সাইফ পাওয়ারটেক লিমিটেড প্রতিদিন গড়ে ২ হাজার ৯৫৬ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং করেছে। সেখানে ৭ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড প্রতিদিন গড়ে ৩ হাজার ১৮১ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং সম্পন্ন করেছে।'
এনসিটি টার্মিনালটি দীর্ঘদিন ধরে সাইফ পাওয়ারটেক লিমিটেড পরিচালনা করে আসছিল। গত রোববার (৬ জুলাই) এই প্রতিষ্ঠানের সঙ্গে বন্দরের চুক্তির মেয়াদ শেষ হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে পরদিন সোমবার (৭ জুলাই) টার্মিনালের দায়িত্ব গ্রহণ করে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস