ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
হাবিপ্রবিতে নতুন ট্রেজারার নিয়োগ
ডুয়া ডেস্ক : নতুন ট্রেজারার নিয়োগ পেলো হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। ২ বছর ৪ মাস পর হাবিপ্রবি নতুন ট্রেজারার নিয়োগ দেওয়া হলো। পদটিতে নিয়োগ পেয়েছেন হাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর কবির।
সোমবার (০৬ জানুয়ারী) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ. এস. এম. কাসেম স্বাক্ষরে জারিকৃত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
এত বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১৩ (১) ধারা অনুসারে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর কবিরকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হলো। তাকে আগামী ৪ বছরের জন্য নিয়োগ দিয়েছে মন্ত্রনালয়।
আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তিনি ভাতা এবং সকল সুযোগ সুবিধা পাবেন এবং সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবেন।
সর্বশেষ ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করা অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার ২০১৮ সালের ৩০ জুলাই চার বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হন। তার মেয়াদ শেষ হয় ২০২২ সালের ৩০ জুলাই। এরপর থেকে গুরুত্বপূর্ণ এ পদটি শূন্য ছিলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ