ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে ছাত্রীদের অবস্থান
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবর্ষ থেকে শতভাগ আবাসনের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে প্রতীকী অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের একদল নারী শিক্ষার্থী।
সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১টা থেকে অনশন কর্মসূচি পালন করছেন তারা। বিকাল ৫টা পর্যন্ত তারা অনশন করবেন বলে জানান শিক্ষার্থীরা।
দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে আসেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রক্টর সাইফুদ্দীন আহমদ উপস্থিত হন।
ছাত্রীরা বলছেন, সীমাহীন আবাসন সংকটে ভুগছেন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। বেশ কয়েকবার দাবি এবং আন্দোলন করলেও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সমাধান আসেনি। এবার সমাধান না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে তারা জানান।
উপ-উপাচার্য অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসন সংকট নিরসনের লক্ষ্যে একটি ছাত্রী হল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চীন সরকারের আর্থিক সহযোগিতায় ২৪৪ কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত ‘বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্পটি’ বর্তমানে মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আমরা আশা করছি এটি দ্রুত কাজ শুরু হবে। আমরা ছাত্রীদের শতভাগ আবাসন নিশ্চিতের চেষ্টা করছি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)