ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
চীন সবসময়ই বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হতে চায়
চীন সবসময়ই বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ও সহযোগী হতে চায় বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
বৃহস্পতিবার (১০ জুলাই) মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি।
ওয়াং ই জানান, চীন শুধু বন্ধু নয়, বরং বাংলাদেশের একজন নির্ভরযোগ্য প্রতিবেশী এবং উন্নয়ন সহযোগী হিসেবে পাশে থাকতে চায়। তিনি আরও বলেন, চীন বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজনকে সমর্থন করে এবং বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী উন্নয়নের পথে সহায়তা দিতেও প্রস্তুত।
বৈঠকে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির বিষয়টি তুলে ধরেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এই সম্পর্ক শুধু অতীতের বন্ধন নয়, বরং ভবিষ্যতের জন্যও তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোর আধুনিকায়ন ও উন্নয়নের লক্ষ্যে চীন সক্রিয়ভাবে কাজ করতে চায় বলেও জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী