ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
‘সোহাগ হত্যায় নেই রাজনৈতিক সম্পৃক্ততা’
রাজধানীর মিটফোর্ড হাসপাতাল চত্বরে ব্যবসায়ী চাঁদ মিয়া ওরফে সোহাগকে পিটিয়ে ও ইট-পাথর দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যার পর তার মরদেহের ওপর চালানো হয় অমানবিক নির্যাতন। এ নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ঘটনায় দেশজুড়ে সৃষ্টি হয় ব্যাপক আলোড়ন।
এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে হত্যাকাণ্ডে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বুধবার (১৬ জুলাই) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ঘটনার পর অভিযুক্তরা জনতা জড়ো করে পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা করে। পুলিশ তৎক্ষণাৎ বুঝে ফেললে সেখান থেকে মহিন ও রবিন নামের দুজনকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়।”
তিনি আরও বলেন, “গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কারও রাজনৈতিক পরিচয় থাকতে পারে। তবে এই হত্যাকাণ্ডে রাজনৈতিক কোনো উদ্দেশ্য বা সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।”
উল্লেখ্য, ৯ জুলাই সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয়। পরদিন তার বোন মঞ্জুয়ারা বেগম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি