ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
বিডার আন্তর্জাতিক কার্যালয় চালুর পরিকল্পনা
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) চীনে তাদের প্রথম আন্তর্জাতিক কার্যালয় চালুর পরিকল্পনা করছে বলে জানিয়েছে সরকার।
বুধবার (৯ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে এই তথ্য জানান বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, গত আগস্ট মাসে ২০টি চীনা কোম্পানির সঙ্গে বিনিয়োগ চুক্তি স্বাক্ষর হয়েছে। যার সম্ভাব্য মোট বিনিয়োগ অঙ্গীকার কয়েক বিলিয়ন ডলারেরও বেশি।
ত্রিপক্ষীয় ফোরাম নিয়ে তিনি বলেছেন, "সুরক্ষার অংশ হিসেবে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় ফোরামের আলোচনা হচ্ছে। এতে অন্য কোনও দেশের উদ্বেগের কিছু নেই।"
যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে সবচেয়ে বেশি ভুক্তভোগী চীন উল্লেখ করে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, "বাংলাদেশের এ সমস্যা মোকেবেলায় নিজস্ব সামর্থ্য রয়েছে।"
সেমিনারে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, "বাংলাদেশের শক্তিশালী ও দক্ষ শ্রমশক্তিকে, বৈশ্বিকভাবে কাজ করা চীনা কোম্পানিগুলোর সঙ্গে যুক্ত করতে হবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ