ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলছে বৃষ্টিপাত। কোথাও গুঁড়ি গুঁড়ি, আবার কোথাও মুষুলধারে বৃষ্টি হচ্ছে। অনেক এলাকায় পানি জমে সৃষ্টি হয়েছে জনদুর্ভোগ। আবার কোথাও কোথাও বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। তবে এ বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা হ্রাস পেয়েছে। আগামী কয়েকদিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং এর পরিমাণ আরও বাড়তে পারে।
আজ মঙ্গলবার (৮ জুলাই) পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে দুপুর ১২টা পর্যন্ত ফেনীতে সর্বোচ্চ ৩৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তিও বেড়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে মাঝারি থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়ার সর্বশেষ পর্যবেক্ষণে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে। মৌসুমী বায়ু বর্তমানে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় এবং অন্যান্য অঞ্চলে মোটামুটি সক্রিয়। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে এটি প্রবল অবস্থায় বিরাজ করছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। পাঁচ দিনের মধ্যে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় (আজ সকাল ৬টা পর্যন্ত) দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর ডিমলায়, ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে, যেখানে রেকর্ড করা হয়েছে ১৫৫ মিলিমিটার বৃষ্টি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী