ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
কুয়েতে হজযাত্রী বাছাইয়ে লটারি পদ্ধতি চালু
হজযাত্রী নিবন্ধনে স্বচ্ছতা ও সমান সুযোগ নিশ্চিত করতে কুয়েত সরকার লটারি পদ্ধতির ঘোষণা দিয়েছে। ২০২৫ সালের হজ মৌসুমে এই নিয়ম প্রযোজ্য হবে কুয়েতি নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের ক্ষেত্রে। ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সাহেল নামের ই-গভর্নমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে এই প্রক্রিয়া পরিচালিত হবে।
আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে সাহেল অ্যাপে আবেদন করতে পারবেন। ডেডলাইন শেষে সব আবেদন যাচাই করে লটারির মাধ্যমে নিবন্ধিত হজযাত্রীদের তালিকা প্রকাশ করা হবে, যা অ্যাপেই দেখা যাবে।
আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০ কুয়েতি দিনার (প্রায় ৪ হাজার ১৬ টাকা), যা ফেরতযোগ্য নয়। লটারিতে নির্বাচিত হলে নিবন্ধন সম্পন্ন করতে অতিরিক্ত ১,৫০০ কুয়েতি দিনার (প্রায় ৬ লাখ ২ হাজার ৪৪৩ টাকা) পরিশোধ করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। সময়মতো অর্থ পরিশোধ না করলে নিবন্ধন বাতিল হয়ে অপেক্ষমাণ তালিকা থেকে অন্য কাউকে অন্তর্ভুক্ত করা হবে।
পুরুষ প্রার্থীরা একা বা সর্বোচ্চ ৫ সদস্যের আত্মীয়-গ্রুপে আবেদন করতে পারবেন। তবে নারীদের অবশ্যই হজ অভিজ্ঞ মাহরামসহ আবেদন করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি