ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
৫ জুলাই দেশে স্বর্ণ ও রুপার বাজারদর
সর্বশেষ মূল্য সমন্বয়ের ফলে দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। আজ শনিবার (৫ জুলাই) থেকে এই নতুন নির্ধারিত দামেই স্বর্ণ বিক্রি করা হচ্ছে। একইভাবে রুপাও বিক্রি হচ্ছে সর্বশেষ সমন্বিত দামে।
সবশেষ মঙ্গলবার (১ জুলাই) রাতে দেয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন ভরিতে ১ হাজার ৮৯০ টাকা বাড়িয়েছে সংগঠনটি।নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৭২ হাজার ১২৬ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ২৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪০ হাজার ৮৩১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ১৬ হাজার ৪৮৮ টাকায়।এদিকে, বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
বাজুস সবশেষ ২৮ জুন দেশের বাজারে স্বর্ণের দাম পুনরায় সমন্বয় করেছিল। ওই সময়ে প্রতি ভরিতে ২ হাজার ৬২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকা। একইসঙ্গে ২১ ক্যারেটের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৬২ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৩৯ হাজার ২৯১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ১৫ হাজার ১৭০ টাকায় নির্ধারণ করা হয়। এই নতুন দাম কার্যকর হয় ২৯ জুন থেকে।
এ নিয়ে চলতি বছরে ৪১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে যার মধ্যে ২৭ বার বাড়ানো হয়েছে এবং ১৪ বার কমানো হয়েছে। এর আগের বছর ২০২৪ সালে মোট ৬২ বার দাম সমন্বয় করা হয়েছিল তখন ৩৫ বার দাম বাড়ে এবং ২৭ বার কমে।
অন্যদিকে স্বর্ণের দামে পরিবর্তন এলেও রুপার দাম দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৭২৬ টাকায় বিক্রি হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস