ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মধ্যপ্রাচ্যে প্রবাসীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল অভিযোগ করেছেন, মধ্যপ্রাচ্যে অল্প কিছু বাংলাদেশির অপকর্মের কারণে সেখানকার অন্য প্রবাসীরা ভোগান্তিতে পড়ছেন।
বুধবার (২ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি প্রবাসীদের বিরুদ্ধে উঠা কিছু গুরুতর অভিযোগও তুলে ধরেন।
আসিফ নজরুল বলেন, "আমি মধ্যপ্রাচ্যে কয়েকবার গিয়েছি। আমি শুনেছি ওখানে নিয়মিত ঘোষণা দিয়ে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া মারামারি করেন।"
তিনিবলেন, "সৌদি আরবে একটা জায়গা আছে যেখানে বাঙালি মাস্তানরা টাকা ছিনতাই করার জন্য, লুট করার জন্য বাসায় ঢুকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে ফেলে- এমন ঘটনা আছে। এগুলো কী মিথ্যা?। আমি তাদের জিজ্ঞেস করেছি যে পুলিশে বলেন না কেন। তারা বলে খবর দিলে সবাইকে পুলিশ বের করে দেবে। বাজে কাজ করে দশজন আর এজন্য সাফার করে দশ হাজার জন, দশ লাখ লোক।"
প্রবাসী কল্যাণ উপদেষ্টা আরও বলেন, "বাহরাইনে বাংলাদেশ থেকে লোক পাঠানো বন্ধ হয়েছে। কারণ, সেখানে একজন মালিককে মেরে ফেলা হয়েছে।"
এসব বিষয়ে প্রবাসীদের সচেতন হওয়ার আহ্বান জানান উপদেষ্টা আসিফ নজরুল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)