ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
প্রতীক পরিবর্তন করে শাপলা চেয়েছে আরেক দল
দলীয় প্রতীক পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে নাগরিক ঐক্য। কেটলির পরিবর্তে শাপলা বা দোয়েল প্রতীক চাওয়া হয়েছে দলটির পক্ষ থেকে।
আজ বুধবার (০২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার।
তিনি বলেন, "গ্রহণযোগ্যতার ভিত্তিতে প্রতীক বরাদ্দ দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে কমিশন।"
আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না ২০১২ সালের ১ জুন নাগরিক ঐক্য গঠন করেন। দলটি শুরু থেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে গত বছরের ২ সেপ্টেম্বর নাগরিক ঐক্য রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পায়। সে সময় দলটির জন্য ‘কেটলি’ প্রতীক বরাদ্দ করা হয়। যদিও তখনও দলটির পক্ষ থেকে প্রতীক হিসেবে ‘শাপলা’ চাওয়া হয়েছিল। তবে জাতীয় প্রতীক হিসেবে বিবেচিত হওয়ায় নির্বাচন কমিশন সেটি বরাদ্দ দেয়নি।
এদিকে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়েছে। গত ২২ জুন দলটি নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আবেদন করে। শাপলা ছাড়াও দলের প্রতীক হিসেবে কলম ও মোবাইল চেয়েছে এনসিপি।
প্রাথমিক আবেদন প্রক্রিয়া শেষ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের জানান, "দলীয় প্রতীক হিসেবে শাপলা পাওয়ার বিষয়ে তারা আশাবাদী।" তিনি আরও বলেন, "প্রতীক হিসেবে শাপলা পাবে বলে আশা করে এনসিপি। শাপলা জাতীয় ফুল হলেও প্রতীক হিসেবে পেতে কোনো বাধা নেই।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস