ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
অনলাইনে আয়কর রিটার্ন দিলেন ১৭ লাখের বেশি করদাতা
২০২৪-২৫ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন ১৭ লাখ ১২ হাজার ৪৯২ জন করদাতা। একই সময়ে ই-রিটার্নের জন্য নিবন্ধন করেছেন ২১ লাখ ৬৫ হাজার ৩২১ জন। আজ মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
গত বছরের ৯ সেপ্টেম্বর থেকে এনবিআর অনলাইন রিটার্ন দাখিলের ব্যবস্থা চালু করেছে, যা করদাতাদের জন্য ঘরে বসে সহজে রিটার্ন জমা দেয়ার সুযোগ করে দিয়েছে। এনবিআর বলেছে, এর ফলে কর কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের প্রয়োজন কমে দুর্নীতির ঝুঁকি কমবে।
এনবিআর জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ জানান, করদাতাদের জন্য সব ধরনের আয়কর সেবা সহজলভ্য করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এনবিআরের অটোমেশন উদ্যোগের ফলে অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়া ব্যাপক সাড়া ফেলেছে এবং করদাতারা স্বতঃস্ফূর্তভাবে রিটার্ন দাখিল করছেন। করদাতাদের চাহিদা অনুযায়ী এই প্রক্রিয়া ক্রমশ সহজ এবং করদাতাবান্ধব করা হচ্ছে, যার কারণে ইতোমধ্যে রিটার্ন দাখিল ১৭ লাখ ছাড়িয়ে গেছে এবং ই-রিটার্নের রেজিস্ট্রেশন ২১ লাখ ছুঁয়েছে।
এনবিআর জানিয়েছে, সারাবছর অনলাইনে রিটার্ন দাখিল এবং তাৎক্ষণিক আয়কর সনদ প্রদান অব্যাহত থাকবে। এছাড়া, রিটার্ন দাখিলের পর করদাতা যদি কোনো ভুলত্রুটি খুঁজে পান, তাহলে আয়কর আইন ২০২৩ এর ১৮০(১) ধারার অধীনে মূল রিটার্ন দাখিলের ১৮০ দিনের মধ্যে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিলের সুযোগ পাওয়া যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি