ঢাকা, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইসরায়েলে সঙ্গে সম্পর্কে মৃত্যুদণ্ড
কঠোর আইন চালু করল ইরান
দখলদার ইসরায়েলের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক রাখলেই শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হবে- এমন একটি নতুন আইন মঙ্গলবার (১ জুলাই) পাস করেছে ইরানের সংসদ। শুধু ইসরায়েলই নয়, অন্যান্য ‘শত্রু’ রাষ্ট্রের সঙ্গেও ইরানি নাগরিকদের যেকোনো ধরনের যোগাযোগ নিষিদ্ধ করা হয়েছে।
এ ছাড়া মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি।
নতুন আইনে উল্লেখ করা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষে গুপ্তচরবৃত্তি, গোয়েন্দা কার্যক্রম পরিচালনা বা এসব দেশের সঙ্গে যেকোনো ধরনের সম্পর্ক স্থাপন ‘পৃথিবীতে দুর্নীতির’ (corruption on earth) অপরাধ হিসেবে গণ্য হবে—যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।
বিশেষভাবে ইসরায়েলকে লক্ষ্য করে আইনটিতে আরও বলা হয়েছে, যারা দেশটিকে সামরিক, অর্থনৈতিক বা প্রযুক্তিগত সহায়তা দেবে, তাদেরকে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতে হবে।
অন্যদিকে স্টারলিংকসহ যেকোনো অননুমোদিত ইন্টারনেট সেবা ব্যবহারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়, বিক্রি বা নিজের কাছে রাখা গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হবে। এ ধরনের অপরাধে দোষী সাব্যস্ত হলে ছয় মাস থেকে দুই বছরের কারাদণ্ড হতে পারে।
যারা ১০টির বেশি নিষিদ্ধ যন্ত্রপাতি উৎপাদন বা আমদানি করবে তাদের জন্য সাজা আরও কড়াকড়ি। এই অপরাধে ৫ থেকে ১০ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
এ ছাড়া কেউ যদি সামরিক ড্রোন তৈরি করে, সাইবার হামলায় অংশ নেয় অথবা শত্রুপক্ষের জন্য ইরানের অবকাঠামোতে নাশকতা ঘটায়, এমনকি শুধু চেষ্টাও করে, তাহলেও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে বলে আইনে উল্লেখ করা হয়েছে।
এর পাশাপাশি কেউ যদি মিথ্যা তথ্য প্রকাশ করে বা এমন কনটেন্ট তৈরি করে যা মানুষের মধ্যে ‘ভয়, বিভক্তি’ ছড়ায় এবং ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ সৃষ্টি করে, তাহলে তাকে ১০ থেকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে।
এ ছাড়া যদি কেউ বিদেশি গণমাধ্যমে এমন ছবি বা ভিডিও পাঠায় যা ইরানি জনগণের ‘মনোবল দুর্বল করতে পারে’, তাহলে তার জন্য দুই থেকে পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।সূত্র: ইরানওয়ার
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পে স্কেল নিয়ে ৭ দাবি সরকারি কর্মচারীদের
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- প্রথমবারের মতো নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য পেলো কুবি
- শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ভিডিও ধারণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ
- ৫৪ জেলায় টিসিবির ডিলার নিয়োগ, আবেদন শুরু ১০ মে
- পে স্কেলের প্রস্তাবিত গ্রেডভিত্তিক বেতন কাঠামো প্রকাশ
- ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক ইসরাফিল
- আজ সন্ধ্যায় সাদিক কায়েমের বিয়ে
- বাংলাদেশিদের স্কলারশিপ দেবে যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটি, আবেদন শুরু
- রবির মুনাফায় আকাশচুম্বী প্রবৃদ্ধি, ব্যাকফুটে শিপিং কর্পোরেশন
- ঈদকে সামনে রেখে মুনাফা তুলছেন বিনিয়োগকারীরা
- পদত্যাগ করলেন ঢাবি শিক্ষক মোনামি
- এমপিও শিক্ষকদের ঈদ বোনাস কবে, যা জানা গেল
- ঢাকাসহ ১৭ জেলায় রাতের ঝড়ের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর
- সীমান্তে কাঁটাতার দিয়ে বাংলাদেশকে ভয় দেখানো যাবে না: পররাষ্ট্র উপদেষ্টা