ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবারের ফলাফলে দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। ফলে এসব প্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্যের একটি হতাশাজনক চিত্র উঠে এসেছে।
আজ সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন।
চলতি বছরের ফলাফলে দেখা যায়, দেশের মোট ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। ২০২৫ সালের তুলনায় এবার শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বোর্ডভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এ বছর শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ৫৭টি। ২০২৫ সালে এ সংখ্যা ছিল ৪৮টি।
সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেছে মাদ্রাসা শিক্ষা বোর্ডে। এ বছর এ বোর্ডের অধীন ২২৬টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। ২০২৫ সালে এ সংখ্যা ছিল ৮৬টি।
অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে ২০২৫ সালে শতভাগ ফেল করা কোনো প্রতিষ্ঠান ছিল না। তবে এ বছর এ বোর্ডের ২৯টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ