ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
র্যাগিংয়ের ঘটনায় শাবিপ্রবিতে তদন্ত কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র্যাগিংয়ের অভিযোগের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়, শাবিপ্রবির সৈয়দ মুজতবা আলী হলের পাশের আবাসিক এলাকায় অবস্থিত রিপন ছাত্রাবাসে গত ১০ আগস্ট রাতে র্যাগিংয়ের অভিযোগের ভিত্তিতে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন সহকারী প্রক্টর অধ্যাপক মো. বেলাল হোসেন সিকদার। সদস্য হিসেবে রয়েছেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুহম্মদ ওমর ফারুক, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, প্রভাষক মোহাম্মদ শোয়াইব ও প্রভাষক মো. সাদেকিন।
অফিস আদেশে কমিটিকে সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১০ আগস্ট শাবিপ্রবির সৈয়দ মুজতবা আলী হলসংলগ্ন একটি ছাত্রাবাসে প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থীকে মেয়ে সাজিয়ে র্যাগিং দেওয়ার অভিযোগ ওঠে ছয় সিনিয়রের বিরুদ্ধে। এ ঘটনায় র্যাগিংয়ের শিকার এক শিক্ষার্থী প্রক্টর অফিসে অভিযোগ জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)