ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো সময় এটি ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, দীর্ঘ ১১ বছর ধরে নতুন পে-স্কেল না হওয়ায় প্রায় ১৮ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী মুদ্রাস্ফীতির চাপে রয়েছেন। জনগণের জন্য বিষয়টি কিছুটা কষ্টকর হলেও সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য করতে হবে বলে উল্লেখ করেন তিনি।
তিনি জানান, বর্তমানে সরকারের অন্যতম প্রধান চ্যালেঞ্জ অর্থনীতি। এই পরিস্থিতি মোকাবিলায় কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে পরিকল্পনা নেওয়া হচ্ছে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং আগের সরকারের সময় বিকল্প ব্যবস্থা না থাকায় দেশে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।
সংকট মোকাবিলায় সরকার রাশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও চীন থেকে বহুমুখী সরবরাহব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে বলেও জানান তিনি।
এ সময় মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদলের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়।
নতুন পে-স্কেল ঘোষণার বিষয়ে চূড়ান্ত প্রস্তুতি চলছে বলে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের বক্তব্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত বেতন কাঠামো পরিবর্তনের প্রত্যাশা আরও জোরালো হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে