×

ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

ঢাবি অবসরপ্রাপ্ত অধ্যাপক আ ব ম ফারুক আর নেই

২০২৬ আগস্ট ১৬ ১৩:১১:০১

ঢাবি অবসরপ্রাপ্ত অধ্যাপক আ ব ম ফারুক আর নেই

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আ ব ম ফারুক যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। গত ১৩ আগস্ট স্থানীয় সময় রাত ৮টা ৭ মিনিটে ৭৪ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ আগস্ট স্থানীয় সময় রাত ৮টা ৭ মিনিটে মারা যান অধ্যাপক আ ব ম ফারুক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য শিক্ষার্থী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

এক শোকবার্তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, অধ্যাপক আ ব ম ফারুক ছিলেন একজন নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক। জনস্বাস্থ্য, ফার্মাসিউটিক্যাল সায়েন্স এবং খাদ্য নিরাপত্তা বিষয়ে গবেষণায় তাঁর বিশেষ অবদান রয়েছে। এসব ক্ষেত্রে অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে শিক্ষক-শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ ১৬ আগস্ট দুপুর ১২টায় অধ্যাপক আ ব ম ফারুকের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগে আনা হবে। পরে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয়ে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে তাঁকে মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

অধ্যাপক আ ব ম ফারুকের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও তাঁর দীর্ঘদিনের সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠায় বিশ্ববাজারে... বিস্তারিত