ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ইরান-ওমানের কৌশলগত আলোচনা
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট নৌপথ নির্ধারণে ইরান ও ওমানের মধ্যে কৌশলগত আলোচনা চলছে। শিগগিরই দুই দেশের মধ্যে এ বিষয়ে সমঝোতা চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
ইরানের স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ)-কে দেওয়া এক বক্তব্যে আরাগচি জানান, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সহজ ও নির্ধারিত রাখার জন্য একটি নির্দিষ্ট নৌপথ ঠিক করাই আলোচনার প্রধান উদ্দেশ্য।
তবে এ আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনার কোনো অংশ নয় বলে স্পষ্ট করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তাঁর ভাষায়, দুটি প্রক্রিয়া সম্পূর্ণ আলাদা।
আরাগচি বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের পথ নির্ধারণকে কেন্দ্র করেই ইরান ও ওমানের মধ্যে কৌশলগত আলোচনা হচ্ছে। দুই দেশের বিশেষজ্ঞরা ইতোমধ্যে এ বিষয়ে কাজ করছেন।
আলোচনায় সামরিক বাহিনীর কর্মকর্তারাও যুক্ত রয়েছেন বলে জানান তিনি। এ ক্ষেত্রে সামরিক বাহিনীর মতামতকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
হরমুজ প্রণালিতে নিরাপদ ও নির্দিষ্ট নৌপথ নির্ধারণে ইরান-ওমানের চলমান আলোচনা শিগগিরই একটি সমঝোতায় পৌঁছাতে পারে বলে আশা প্রকাশ করেছেন আব্বাস আরাগচি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)