ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীদের জন্য এবার নতুন পদ্ধতিতে খাতা পুনঃনিরীক্ষণের সুযোগ রাখা হয়েছে। প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠি অনুযায়ী, আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।
যেভাবে আবেদন করতে হবে
আবেদনের জন্য প্রথমে rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর তালিকা থেকে নিজের বোর্ড নির্বাচন করে সাবমিট করতে হবে। পরে একটি মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।
পরবর্তী ধাপে শিক্ষার্থী বিষয়ভিত্তিক ফলাফল দেখতে পারবেন। যে বিষয় বা বিষয়গুলোর ফল পুনরায় যাচাই করাতে চান, সেগুলো নির্বাচন করে ফি পরিশোধের প্রক্রিয়ায় যেতে হবে। দুই পত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে।
ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ বা সোনালী সেবার মাধ্যমে। সংশ্লিষ্ট পোর্টালেই ফি প্রদানের বিস্তারিত নির্দেশনা দেওয়া থাকবে। ফি পরিশোধের পর নির্দিষ্ট বাটনে ক্লিক করে আবেদন চূড়ান্তভাবে জমা দিতে হবে।
যেসব শর্ত মানতে হবে
একবার ফি দিয়ে আবেদন জমা দেওয়ার পর নতুন কোনো বিষয় যোগ করা যাবে। তবে নতুন বিষয় যোগ করার ক্ষেত্রে আবার মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।
ফি পরিশোধের আগে আবেদনে কোনো পরিবর্তন আনতে চাইলে নির্বাচিত কিন্তু অপরিশোধিত বিষয়গুলো বাতিল করে নতুন করে বিষয় নির্বাচন করা যাবে।
তবে একবার ফি জমা দেওয়া হলে সেই আবেদন আর বাতিল করার সুযোগ থাকবে না। কোনো পরিস্থিতিতেই পরিশোধ করা ফি ফেরত দেওয়া হবে না।
এ ছাড়া কোনো ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না। পুরো পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া অনলাইনের মাধ্যমেই সম্পন্ন করতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি