ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
কিশোরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং বক্তব্য দেন তিনি।
রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
প্রধানমন্ত্রী নিজ হাতে মৎস্য পোনা অবমুক্ত করে কর্মসূচির সূচনা করেন। এরপর পাশের মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় মৎস্য দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
বক্তব্যে পাকুন্দিয়াবাসীর দীর্ঘদিনের দাবির বিষয়টি তুলে ধরে মুনিয়ারিকান্দি ও গফরগাঁও দত্তেরবাজার সেতু প্রকল্প গ্রহণের প্রতিশ্রুতি দেন তিনি।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া অ্যাডভোকেট জালাল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের সামরিক-বেসামরিক কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
মৎস্য পোনা অবমুক্তকরণের এ কর্মসূচির মাধ্যমে পুরাতন ব্রহ্মপুত্র নদের জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বাড়ানো এবং স্থানীয় জনগোষ্ঠীর মৎস্যসম্পদের সঙ্গে সম্পৃক্ততা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
মৎস্য পোনা অবমুক্তকরণ ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রীর সফরের গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি সম্পন্ন হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)