ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগ ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিষয় খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটিকে সংশ্লিষ্ট শিক্ষকদের বিষয়ে পর্যালোচনা করে করণীয় নির্ধারণ ও প্রয়োজনীয় সুপারিশ দিতে বলা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে আহ্বায়ক করে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন বিজ্ঞান অনুষদের ডিন ও আইন অনুষদের ডিন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কমিটি সংশ্লিষ্ট শিক্ষকদের সার্বিক বিষয় পর্যালোচনা করে করণীয় নির্ধারণ করবে এবং সে অনুযায়ী সুপারিশ দেবে। ইতোমধ্যে কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের গোপন তৎপরতার কথা উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলকে সক্রিয় করার লক্ষ্যে এসব শিক্ষক গোপন তৎপরতায় যুক্ত ছিলেন।
প্রকাশিত ওই প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ জন শিক্ষকের নাম থাকার কথা উল্লেখ করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এর মধ্যে ৫৮ জন শিক্ষকের নাম ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে।
এ ছাড়া পরবর্তী সময়ে আরও কোনো শিক্ষকের নাম শনাক্ত হলে তাদের বিষয়ও কমিটি পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় সুপারিশ দেবে।
অভিযোগের সার্বিক দিক পর্যালোচনা করে সংশ্লিষ্ট শিক্ষকদের বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গঠিত কমিটি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি