ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ভারতে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩৪
ভারতের তেলঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডি জেলার পাসামিলারাম শিল্প এলাকায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৪ জন নিহত এবং আরও ৩৫ জন আহত হয়েছেন। সোমবার সকালে সিগাচি কেমিক্যালস কারখানায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর কারখানার ছাদ উড়ে প্রায় ১০০ মিটার দূরে গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া। শুরুতে ১২ জনের মৃত্যুর খবর মিললেও ধ্বংসস্তূপ থেকে একে একে মরদেহ উদ্ধার হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে থাকে।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত চারজনের পরিচয় শনাক্ত করা হয়েছে; বাকিদের শনাক্তকরণ প্রক্রিয়া চলছে। বিস্ফোরণের সময় কারখানাটিতে প্রায় ৯০ জন শ্রমিক কাজ করছিলেন।
তেলঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী দামোদর রাজানরসিং বলেন, ছাদের সঙ্গে সঙ্গে অনেক শ্রমিকের মরদেহও উড়ে গিয়ে পড়ে দূরে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাসায়নিক বিক্রিয়ার কারণেই বিস্ফোরণটি ঘটে। তবে পূর্ণাঙ্গ তদন্ত ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে (সাবেক টুইটার) শোক জানিয়ে বলেন, “সাঙ্গারেড্ডিতে প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেওয়া হবে।”
এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে তেলঙ্গানার কংগ্রেস সরকারের ওপর চাপ বাড়িয়েছে বিরোধী দল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)। ইতোমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং রাজ্যপাল জিষ্ণু দেববর্মা শোক প্রকাশ করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক