ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
‘জুলাই ঘোষণাপত্র ও সনদ আদায় করেই ছাড়ব’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন জুলাই ঘোষণাপত্র ও সনদ আদায় করেই ছাড়ব।
মঙ্গলবার (১ জুলাই) জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাহিদ ইসলাম বলেছেন, জুলাইয়ের আন্দোলন শুধুমাত্র সরকার পতনের নয়, বরং এটি ছিল একটি নতুন রাষ্ট্রীয় বন্দোবস্তের আন্দোলন। তিনি জানান, এনসিপিরদেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি দেশ পুনর্গঠনের প্রয়োজনীয় উদ্যোগগুলোর প্রতি জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার একটি প্রয়াস।
তিনি বলেন, এই কর্মসূচির মাধ্যমে আমরা জনগণের কাছে যাব, তাদের সঙ্গে কথা বলব। আবু সাঈদের স্বপ্ন ও জুলাই আন্দোলনের চেতনাকে আমরা মানুষের সামনে তুলে ধরব। আবু সাঈদ আমাদের অনুপ্রেরণার প্রতীক, লড়াইয়ের উৎস।
আবু সাঈদের কবরের সামনে দাঁড়িয়ে তিনি বলেন, আমরা আজও সেই তিনটি দাবি পুনরায় উত্থাপন করছি বিচার, সংস্কার এবং একটি নতুন সংবিধান।
নাহিদ ইসলাম আরও বলেন, নতুন সংবিধানই আনবে নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত। আমরা জুলাই ঘোষণাপত্র এবং সনদ আদায় করবই। দেশের প্রতিটি অঞ্চলে আমরা পৌঁছাব এবং মানুষকে তাদের অধিকার ও মর্যাদার জন্য মাথা উঁচু করে দাঁড়াতে উদ্বুদ্ধ করব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল