ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
আমরা একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণ করতে চাই: ঢাবি ভিসি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, আমরা একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণ করতে চাই। একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি করতে চাই। আমরা চাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃহৎ ছায়াতলে সবারই যেন স্থান হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে এটি আমাদের জন্য একান্ত গর্বের বিষয়। এই বিস্তৃত অ্যালামনাই নেটওয়ার্কের সাথে সম্পর্ক বিস্তৃত করতে চাই।
সোমবার (৩০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।
উপাচার্য বলেন, এই প্রতিষ্ঠানের সাথে আপনাদের অনেক যোগাযোগ আছে। এই জন্মদিনে আমরা আপনাদের অবদান স্বীকার করছি। প্রতিষ্ঠালগ্ন থেকে ঢাকা নবাব পরিবার, নাথান কমিশনসহ যারা যখন এবং যে অবস্থায় এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় সহযোগিতা করেছেন তাদের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি।
অধ্যাপক নিয়াজ বলেন, এই বিশ্ববিদ্যালয়ের দরজা শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত হয় ১৯২১ সালের ১ জুলাই। এদেশের যেকোনো রকম সন্ধিক্ষণে এই প্রতিষ্ঠান ভূমিকা পালন করেছে।
তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ের গবেষণা সুবিধা আরো বাড়ানো এবং এই কাজটা আমরা করতে চাই বৃহত্তর অংশীজনদের সাথে নিয়ে। আন্তর্জাতিক মানের গবেষণা প্রকল্প হাতে নিয়েছি। সংগ্রহশালার কাজে হাত দিয়েছি এবং এটিকে আমরা পুরোদস্তুর একটি জাদুঘরে রূপান্তরিত করতে চাই। শহীদ স্মৃতিকে একাডেমিক পর্যায়ে ধরে রাখার জন্য যুক্তরাষ্ট্রের ক্যান বিশ্ববিদ্যালয়ের সাথে একটি বড় প্রকল্প হাতে নিয়েছি। আহত শিক্ষার্থীদের জন্য আমাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী আর্থিক সাহায্যের ব্যবস্থা করেছি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)