ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বিসিএস শিক্ষা ক্যাডারে বৈষম্যের প্রতিবাদে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) অধীনে শিক্ষা ক্যাডারে আনুপাতিক হারে আসন বরাদ্দের দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের তিনটি বিভাগের শিক্ষার্থীরা। বৈষম্যের অভিযোগ তুলে তারা ম্যানেজমেন্ট বিভাগের মতো সমান সুযোগ দাবি করেছেন।
রোববার (১৭ আগস্ট) দুপুরে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম), ইন্টারন্যাশনাল বিজনেস (আইবি) এবং অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ (ওএসএল) বিভাগের শিক্ষার্থীরা অনুষদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের পাঠ্যক্রমের ৭০ থেকে ৮০ শতাংশ ব্যবসায় শিক্ষা অনুষদের অন্যান্য বিভাগের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়া সত্ত্বেও শিক্ষা ক্যাডারে আবেদনের ক্ষেত্রে তাদের বঞ্চিত করা হচ্ছে।
ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের শিক্ষার্থী আশরাফুল ইসলাম বলেন, "৪৯তম বিশেষ বিসিএসে ওএসএল বিভাগকে ম্যানেজমেন্ট বিভাগের সঙ্গে শিক্ষা ক্যাডারভুক্ত করা হলেও ম্যানেজমেন্ট বিভাগের আন্দোলনের মুখে পিএসসি সেই যৌক্তিক সিদ্ধান্ত বাতিল করে। আমরা পড়াশোনায় কোনো অংশে পিছিয়ে না থেকেও বারবার বৈষম্যের শিকার হচ্ছি।"
শিক্ষার্থীরা দুটি প্রধান দাবি উত্থাপন করেন:১. দেশের সকল সরকারি কলেজে ইন্টারন্যাশনাল বিজনেস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং ওএসএল বিভাগ চালু করতে হবে।২. শিক্ষা ক্যাডারের ৭০-৮০ শতাংশ আসন সকল বিভাগের জন্য উন্মুক্ত রেখে বাকি আসনগুলো ম্যানেজমেন্টসহ অন্যান্য বিভাগের জন্য সংরক্ষিত রাখতে হবে।
বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা উপাচার্য ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিনের কাছে স্মারকলিপি জমা দেন। দাবি আদায় না হলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) যাওয়ার পাশাপাশি লাগাতার অবস্থান কর্মসূচি এবং প্রয়োজনে অনশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)