ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
কুবিতে সমাবর্তন হবে সেপ্টেম্বরে: উপাচার্য
ডুয়া ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২য় সমাবর্তন এ বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।
রোববার (৫ জানুয়ারি) সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা সভা চলাকালে উপাচার্য এ ঘোষণা দেন।
গুচ্ছ থেকে বের হয়ে যাওয়া এবং পোষ্য কোটা বাতিল চেয়ে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচী পালন করেন। এরপর উপাচার্যের সাথে আলোচনায় বসেন তারা।
আলোচনা চলাকালে সমাবর্তন পিছিয়ে দেয়ার বিষয়েও আলোকপাত করেন উপাচার্য ড. মো. হায়দার আলী।
এ সময় উপাচার্য জানান, ‘নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেব বলেই আমরা সমাবর্তন পিছিয়ে নিয়েছি। নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিলে পরীক্ষা ব্যতীত অন্য কোথাও মনোযোগ দেয়ার সুযোগ নেই। এজন্য আমরা সমাবর্তন পিছিয়ে সেপ্টেম্বরে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। সমাবর্তনের পরিকল্পনার জন্য উপ-উপাচার্যকে দায়িত্ব দেয়া হয়েছে।’
এর আগে গত ২০ নভেম্বর (বুধবার) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে উপাচার্য ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসেই ২য় সমাবর্তনে ঘোষণা দিয়েছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?