ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
চীনে
নতুন ২০ ধরনের ভাইরাস শনাক্ত
চীনে আবারও নতুন ভাইরাসের খোঁজ মিলেছে। দেশটির ইউনান প্রদেশে বাদুড়ের দেহে ২০টি নতুন ভাইরাস শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এর মধ্যে দুটি ভাইরাস জিনগতভাবে পূর্বে পরিচিত দুটি প্রাণঘাতী ভাইরাস হেন্দ্রা এবং নিপাহর ঘনিষ্ঠ আত্মীয় বলে মনে করা হচ্ছে।
নতুন ভাইরাসগুলোর ওপর ভিত্তি করে পরিচালিত গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘পিএলওএস প্যাথোজেনস’-এ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
গবেষণাপত্রে বলা হয়েছে, ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে ১৪২টি বাদুড়ের কিডনি থেকে সংগ্রহ করা নমুনার ওপর এই গবেষণা চালানো হয়। এই নমুনাগুলোর জেনেটিক বিশ্লেষণের মাধ্যমে বিজ্ঞানীরা বেশ কিছু ভাইরাস, ব্যাকটেরিয়া এবং একটি নতুন পরজীবী শনাক্ত করেছেন, যেগুলো আগে অজানা ছিল।
গবেষকদের মতে, নতুন আবিষ্কৃত ভাইরাসগুলোর মধ্যে কয়েকটি বাদুড়ের কিডনিতে পাওয়া গেছে যা বিশেষভাবে উদ্বেগজনক। কারণ কিডনিতেই মূত্র তৈরি হয়। ফলে আক্রান্ত বাদুড় যদি কোনো ফলের বাগান বা পানির উৎসের কাছে প্রস্রাব করে তাহলে সেই ফল বা পানি ভাইরাস দ্বারা দূষিত হতে পারে। পরবর্তীতে সেই দূষিত ফল বা পানি গ্রহণের মাধ্যমে মানুষের দেহে ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
বিজ্ঞানীদের দাবি, 'ভবিষ্যতে যাতে আর এই ধরনের মহামারী না দেখা দেয়, তার জন্য আগে থেকেই তৈরি হতে হবে। আর তার জন্য এই নতুন ভাইরাসগুলো পরীক্ষা করে সেগুলোর প্রতিষেধক তৈরি করা দরকার।'
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চীনে নতুন শনাক্ত এসব ভাইরাস নিয়ে বর্তমানে অতিরিক্ত আতঙ্কের কারণ নেই। তবে ভবিষ্যতে এসব ভাইরাসের আচরণে পরিবর্তন আসতে পারে—এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই সতর্কতা অবলম্বন এবং আরও গভীর গবেষণা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)