ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
গাজায় যুদ্ধবিরতি নিয়ে যা জানালেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় চলমান সংঘাত থামাতে অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, আসন্ন সপ্তাহের মধ্যেই গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা রয়েছে। শুক্রবার (২৭ জুন) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে যেসব পক্ষ কাজ করছে, তাদের কয়েকজনের সঙ্গে তার কথা হয়েছে। তবে আলোচনার বিস্তারিত জানাননি তিনি।
এদিকে, ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডেরমার আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সেখানে তিনি মার্কিন কর্মকর্তাদের সঙ্গে গাজা ও ইরান ইস্যুতে বৈঠক করবেন। সূত্র জানিয়েছে, ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের অবসানের পর গাজায় হামলা বন্ধ করতে তেল আবিবকে চাপ দিচ্ছেন ট্রাম্প। একইসঙ্গে তিনি আব্রাহাম অ্যাকর্ড প্রসারিত করে ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছেন।
অন্যদিকে, গাজার জন্য বিতর্কিত গাজা মানবিক ফাউন্ডেশন-এ ৩০ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প বলেন, গাজায় ভয়াবহ মানবিক অবস্থা চলছে। আমরা সেখানে খাদ্য ও অর্থসহায়তা দিচ্ছি, কারণ সেটা আমাদের দায়িত্ব।
তবে তিনি স্বীকার করেন, কিছু খারাপ মানুষ ত্রাণসামগ্রী লুট করছে। তবুও গাজা মানবিক ফাউন্ডেশন ভালো কাজ করছে বলে মন্তব্য করেন ট্রাম্প।
উল্লেখ্য, এই ফাউন্ডেশন শুরু থেকেই বিতর্কিত। খাবার নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে এখন পর্যন্ত ৫৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪ হাজার মানুষ।
সূত্র : টাইমস অব ইসরায়েল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ