ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
তেহরানে শহীদদের জানাজায় মানুষের ঢল
ইসরায়েলি হামলায় প্রাণ হারানো ইরানিদের রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে শনিবার (২৮ জুন) হাজারো শোকাহত মানুষ ভিড় করেন তেহরানে। নিহতদের মধ্যে ছিলেন সামরিক কর্মকর্তাসহ বেসামরিক ও সাধারণ নাগরিক। মেহের নিউজের প্রতিবেদনে উঠে এসেছে তেহরানের ঐতিহাসিক ইঙ্গেলাব স্কয়ার ও তেহরান বিশ্ববিদ্যালয় এলাকাজুড়ে মানুষের ঢল নামে।
জাতীয় পতাকায় মোড়ানো কফিনগুলো বহনের সময় উপস্থিত জনতার চোখে ছিল অশ্রু, হৃদয়ে ছিল গভীর শ্রদ্ধা। চারদিকে প্রতিধ্বনিত হচ্ছিল- ‘আল্লাহু আকবর’ ও ‘শহীদরা অমর’। এই আবেগঘন পরিবেশ গোটা এলাকায় ছড়িয়ে পড়ে জানাজার শুরু থেকেই।
শুধু প্রিয়জনদের বিদায় জানাতে নয়, শোকযাত্রায় অংশ নেওয়া মানুষজন এসেছিলেন আরও বড় এক বার্তা দিতে— ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে পুরো ইরান আজ একতাবদ্ধ। শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না এই বার্তা স্পষ্ট ছিল তাদের কণ্ঠে ও আচরণে।
অনেকেই বলছেন, এই রক্তপাত যেমন বেদনার তেমনি শহীদদের আত্মত্যাগ ইরানি জাতির মধ্যে প্রতিরোধের নতুন শক্তি সঞ্চার করবে। জানাজা শেষে নিহতদের মরদেহ পাঠিয়ে দেওয়া হয় নিজ নিজ শহরে দাফনের জন্য।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ নেতারা।
উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকাগুলোতে একযোগে হামলা চালায় যা টানা ১২ দিন ধরে চলে। এর জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অধীন এয়ারোস্পেস ইউনিট 'অপারেশন ট্রু প্রমিজ থ্রি' চালিয়ে ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা করে।
এই পাল্টা আক্রমণে অধিকৃত ফিলিস্তিনের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি প্রকাশ্যে আসে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় ইসরায়েল অর্থনৈতিকভাবেও বড় ধরনের ক্ষতির মুখে পড়ে।
এরপর ২২ জুন যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে— ইরানের নাতানজ, ফোরদো ও ইসফাহান অঞ্চলের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে। এ অবস্থায় ২৪ জুন একটি যুদ্ধবিরতির মধ্য দিয়ে সংঘাতের আনুষ্ঠানিক ইতি ঘটে।
তবে বিশ্লেষকদের মতে, এই বিরতি ক্ষণস্থায়ী হতে পারে এবং সংঘাত আবারও বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যাচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক