ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু বিডার
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) তাদের নতুন ডিজাইন করা ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে আজ শনিবার চালু করেছে। নতুন এই প্ল্যাটফর্মটি বিনিয়োগকারীদের জন্য আরও সহজতর, তথ্যবহুল ও ব্যবহারবান্ধব করে গড়ে তোলা হয়েছে। বিডা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের বিনিয়োগ পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলতে এবং বিনিয়োগকারীদের অভিজ্ঞতা উন্নত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নতুন ওয়েবসাইটে বিডার এফডিআই হিটম্যাপে চিহ্নিত সম্ভাবনাময় খাতগুলোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া বিনিয়োগ সম্পর্কিত নীতিমালা, প্রয়োজনীয় সেবা এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ফোকাল পয়েন্টদের হালনাগাদ তথ্য সন্নিবেশ করা হয়েছে। একইসঙ্গে বিডার লোগোও আধুনিকভাবে রূপান্তর করা হয়েছে।
বিডার ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি বলেন, “আন্তর্জাতিক বিনিয়োগকারীরা কোনো দেশে বিনিয়োগের আগে সেই দেশের বিনিয়োগ সংস্থার ওয়েবসাইট ঘেঁটেই প্রাথমিক ধারণা নেন। তাই একটি সংগঠিত ও কার্যকর ওয়েবসাইট বিনিয়োগ আকর্ষণে বড় ভূমিকা রাখে।” তিনি জানান, নতুন ওয়েবসাইট এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে একজন বিনিয়োগকারী প্রাথমিক খোঁজখবর নেওয়া থেকে শুরু করে বাজার বিশ্লেষণ ও চূড়ান্ত বাস্তবায়ন পর্যন্ত একটি সমন্বিত অভিজ্ঞতা পান।
বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, “পুরনো ওয়েবসাইটটি ছিল একটি সাধারণ সরকারি পোর্টালের মতো যা সক্রিয়ভাবে বিনিয়োগ সহায়তায় সক্ষম ছিল না। নতুন প্ল্যাটফর্মটি বিনিয়োগকারীদের প্রয়োজন ও অভিজ্ঞতার দিকে লক্ষ্য রেখে তৈরি করা হয়েছে। এটি আমাদের কৌশলগত অঙ্গীকারের প্রতিফলন।”
নতুন ওয়েবসাইটটি দেখতে ভিজিট করুন: https://www.bida.gov.bd/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ