ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন শান্ত
বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ও ৭৮ রানে পরাজয়ের পর কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। অনেকদিন ধরেই তার অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন চলছিল। শেষ পর্যন্ত সিরিজের শেষ দিনে শান্ত নিজেই জানালেন—তিনি আর টেস্ট অধিনায়ক থাকতে চান না।
শান্ত বলেন, "দলের স্বার্থেই এই সিদ্ধান্ত। ব্যক্তিগত কোনো আবেগ বা ক্ষোভ থেকে নয় বরং ভবিষ্যতের কথা চিন্তা করেই সরে দাঁড়াচ্ছি।" তিন সংস্করণে তিনজন আলাদা অধিনায়ক দলের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে বলেও মত দেন তিনি।
তবে বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান নাজমুল আবেদীন দাবি করেছেন, শান্তর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বার্তা পাননি তিনি। যদিও শান্ত জানিয়েছেন, আগেই তিনি এই বিষয়ে বোর্ডকে অবহিত করেছিলেন।
অধিনায়ক হিসেবে শান্তর সময়টা ছিল মিশ্র। ব্যাট হাতে কিছু ভালো ইনিংস খেললেও দলগত সাফল্য ছিল সীমিত। বিশেষ করে সাম্প্রতিক শ্রীলঙ্কা সিরিজে হারের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।
এখন প্রশ্ন হচ্ছে শান্তর জায়গায় নতুন টেস্ট অধিনায়ক কে হবেন? পাশাপাশি দলের ভবিষ্যৎ পরিকল্পনায় কী পরিবর্তন আসবে সেটিই এখন দেখার বিষয়। তবে শান্ত নিশ্চিত করেছেন, ব্যাটার হিসেবে তিনি খেলা চালিয়ে যাবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত