ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
‘শিগগিরই সব ইসলামি দলের মধ্যে সমঝোতা’
দেশের সব ইসলামি দলের মধ্যে শিগগিরই একটি সমঝোতা হতে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (২৭ জুন) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে উপজেলা ও থানার আমিরদের নিয়ে আয়োজিত এক শিক্ষাশিবিরে তিনি বলেন, “দেশের ইসলামি চিন্তাবিদ ও আলেম সমাজ এখন বুঝতে পারছেন আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামি শক্তির মধ্যে ঐক্য থাকা অপরিহার্য। সেই লক্ষ্যেই আমরা এগিয়ে চলেছি।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি ইসলামি দলগুলোর মধ্যে অচিরেই একটি নির্বাচনী সমঝোতা হবে। যারা নতুন বাংলাদেশ দেখে যেতে পারেননি সেই মানুষদের স্বপ্ন পূরণে বিজয়ী হওয়াই এখন আমাদের মূল দায়িত্ব।”
সংগঠনের ভিশনের কথা তুলে ধরে জামায়াতের এই নেতা বলেন, “আমাদের লক্ষ্য জনমতকে ইসলামের পক্ষে গড়ে তুলে দেশ পরিচালনার উপযুক্ত নেতৃত্ব তৈরি করা। এর মাধ্যমেই আমরা দ্বীন প্রতিষ্ঠা করতে চাই এবং মহান রবের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করছি।”
গোলাম পরওয়ার জানান, স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় পর দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, “প্রয়োজনীয় সংস্কার ও শাসকগোষ্ঠীর জবাবদিহিতা নিশ্চিত করে এই সুযোগকে কাজে লাগাতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আবদুর রব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
শিক্ষাশিবিরে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা—এটিএম আজহারুল ইসলাম, সাইফুল আলম খান মিলন, মোবারক হোসাইন, ড. খলিলুর রহমান মাদানী ও ড. অধ্যাপক আবদুস সামাদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের