ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের সুখবর দিল সৌদি
সৌদি আরব মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসাধারীদের জন্য দেশে ফেরার একবারের বিশেষ সুযোগ ঘোষণা করেছে। দেশটির পাসপোর্ট অধিদফতরের তথ্য অনুযায়ী, ২৬ জুন থেকে শুরু হওয়া এই সুযোগের আওতায় ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া প্রবাসীরা নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করে আগামী একমাসের মধ্যে বৈধভাবে নিজ দেশে ফিরে যেতে পারবেন।
এই বিশেষ সুবিধাটি ‘ফাইনাল এক্সিট’ প্রক্রিয়ার মাধ্যমে কার্যকর করা হবে। যারা সৌদি আরবে গিয়ে ভিজিট ভিসার মেয়াদ শেষ হলেও ফিরে যাননি তাদের জন্য এই সুযোগ একটি নিয়মিত পথে দেশে ফেরার পথ খুলে দিচ্ছে। আবেদন করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘আবশির’ অ্যাপের ‘তাওয়াসুল’ সেবার মাধ্যমে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে যদি কেউ এই সুযোগ গ্রহণ না করে তাহলে শুধু ভিসাধারীই নয় সংশ্লিষ্ট স্পন্সররাও আইনি জটিলতায় পড়তে পারেন।
অবৈধভাবে অবস্থান না করে বৈধ পথে দেশে ফেরার এই সুযোগ কাজে লাগাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে সরকার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)