ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আবারও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান যদি আবারও উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে তবে যুক্তরাষ্ট্র ‘নতুন করে হামলার প্রশ্নে কোনো দ্বিধা করবে না’। শুক্রবার (২৭ জুন) হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক পরমাণু সংস্থা (আইএইএ) বা যুক্তরাষ্ট্র অনুমোদিত সংস্থাগুলোর পরিদর্শন ছাড়া তেহরানের সঙ্গে ভবিষ্যতে কোনো সমঝোতা সম্ভব নয়। তার এ বক্তব্য কূটনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে।
এর আগে টানা ১২ দিন ধরে চলা ভয়াবহ সংঘাতের পর কাতারের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়।
এদিকে ইরান তার পরমাণু কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা সত্ত্বেও তারা এই কর্মসূচি চালিয়ে যাবে। তিনি জানান, পরমাণু প্রযুক্তি অর্জনে বহু বিজ্ঞানীর জীবন উৎসর্গ হয়েছে তাই এই প্রযুক্তি কখনোই পরিত্যাগ করবে না তেহরান।
উল্লেখ্য, ইরানের দাবি অনুযায়ী, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় তাদের অন্তত ১৪ জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। অন্যদিকে ট্রাম্পের দাবি—এই হামলার ফলে ইরানের পরমাণু কর্মসূচি অন্তত দুই বছর পিছিয়ে গেছে। তবে তেহরান এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে