ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
তিন দিনে ১৫ সেনা হারাল ইস'রায়েল
ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন স্থানে চলমান সংঘর্ষে গত দুই দিনে অন্তত ১৫ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, আজ শুক্রবার (২৭ জুন) গাজা শহরের উত্তরাংশের তুফাহ এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি সাঁজোয়া যান লক্ষ্য করে রকেট হামলা চালায় হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। হামলায় সাঁজোয়া যানে থাকা ১৭ সেনার মধ্যে ৭ জন নিহত এবং ১০ জন আহত হন।
তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার গাজা সিটির কেন্দ্রীয় অংশে আল কাসাম ব্রিগেডের হামলায় আরও এক ইসরায়েলি সেনা নিহত হন। ওই সময় তাদের ছোড়া বিস্ফোরক রকেটে দু’টি মেরকাভা ট্যাংক, একটি সাঁজোয়া যান ও একটি বুলডোজার ধ্বংস হয়।
বুধবার (২৫ জুন) দক্ষিণ গাজার খান ইউনিসে আরও একটি হামলায় নিহত হন ৭ সেনা, যাদের একজন ছিলেন লেফটেন্যান্ট পদমর্যাদার কর্মকর্তা।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানায়, গত মার্চে যুদ্ধবিরতি ভেঙে পুনরায় গাজায় অভিযান শুরুর পর এত স্বল্প সময়ে ইসরায়েলি সেনাবাহিনীর এত বড় ক্ষয়ক্ষতি এই প্রথম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা